Sunday, 11 October 2026

[the_ad id='15178']

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা শুক্রবার (৯অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

ক্লাব সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাসের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব ও নেতৃত্ব দেন ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন। তাঁর দক্ষ পরিচালনায় সভার কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

- Advertisement -shukee

সভায় উপস্থিত ছিলেন ক্লাব সচিব রোটারিয়ান ইকরামুল হুদা, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারিয়ান ফজলে রাব্বি সিনানসহ ক্লাবের সদস্যবৃন্দ।

সভায় আগামী ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন এবং অক্টোবর মাসের ইকোনমিক অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মাস উপলক্ষে ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিশ্ব পোলিও দিবসের তাৎপর্য তুলে ধরা, পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রোটারির ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

পাশাপাশি দিবসটি উদযাপন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, সদস্যদের অংশগ্রহণ এবং যৌথ সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কর্মপরিকল্পনা আলোচনা করা হয়। সভায় উপস্থিত রোটারিয়ানরা রোটারির মানবিক আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা, পারস্পরিক মতবিনিময় এবং আগামী দিনের সেবামূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও