Sunday, 27 September 2026

[the_ad id='15178']

অচল চুয়েট অনড় শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

উপাচার্য পুনর্বহালের দাবিতে টানা শাটডাউনে ষষ্ঠ দিনেও অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা সোমবারও ক্যাম্পাসে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে পালন করছেন নানা কর্মসূচি।

- Advertisement -

চুয়েটের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

- Advertisement -shukee

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন ও কঠোর অবস্থান’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে ‘৫৬?’ লেখা কাগজ হাতে নিয়ে প্রতীকী প্রশ্নযাত্রা করার কথা রয়েছে তাদের। পরে অনুষ্ঠিত হবে পথনাট্য ও ‘৫৬ কর্ণার’ কর্মসূচি।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক সায়েম উপাচার্য থাকাকালে ৫৬ দিনে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ‘৫৬ কর্ণার’-এ তুলে ধরা হবে।

এ ছাড়া থাকবে স্মৃতি বোর্ড। সেখানে অধ্যাপক সায়েমের সঙ্গে নিজেদের বিভিন্ন স্মৃতি লিখে রাখার পাশাপাশি তাঁর সঙ্গে তোলা প্রিয় মুহূর্তের ছবিও পিন করার সুযোগ থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এসব কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি ও অধ্যাপক সায়েমের দায়িত্বকালের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছেন।

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন: নারী রিপোর্টারকে ‘চুপ’ থাকতে বললেন ট্রাম্প

সর্বশেষ

এই বিভাগের আরও