Saturday, 26 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানের ক্র্যাশ প্রোগ্রামে চট্টগ্রাম জেলা প্রশাসক

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানের ক্র্যাশ প্রোগ্রাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানের ক্র্যাশ প্রোগ্রামে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম,সহকারী কমিমনার ( ভূমি) মো. ফজলে রাব্বি, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স, পৌর সভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিএনপি নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে আরও অংশ নেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর,সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন,ছালামত উল্লাহ,পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালে আহমদ ছলু, ফজলুল করিম চৌধুরী,সাবেক ছাত্র নেতা মো. বখতিয়া উদ্দিন,আবুল কালাম আজাদ,আরওঙ্গজেব মোস্তফা ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও মাদক—উভয় ক্ষেত্রেই প্রতিরোধমূলক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা সম্ভব।

র‍্যালির মাধ্যমে ‘সচেতন হই, পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের বার্তাও তুলে ধরা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও