Saturday, 26 September 2026

[the_ad id='15178']

অধ্যাপক কফিল উদ্দীন এখন সীতাকুণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সীতাকুণ্ড ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন একই কলেজের অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দীন। ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। কলেজের শিক্ষকবৃন্দ, গভর্নিং বড়ির সভাপতি-সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

- Advertisement -

যোগদানের পর মতবিনিময়কালে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। কলেজের শিক্ষার মানোন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের প্রসারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সীতাকুণ্ডের প্রাচীনতম এই কলেজকে সরকারিকরণের ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

- Advertisement -shukee

অধ্যাপক কফিল উদ্দীনের গ্রামের বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ। সাতভাই-তিনবোনের মধ্যে তিনি ষষ্ঠ। ভাইদের মধ্যে ৪ জন ইঞ্জিনিয়ার (২জন মারা গেছেন), ১জন ডাক্তার,একজন কলেজশিক্ষক (অধ্যাপক কফিল উদ্দীন) ও একজন ব্যাংকার। বোনেরা সবাই গৃহবধূ। তাঁর প্রয়াত বাবা মো.সিরাজুল হক সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক ছিলেন।

অধ্যাপক কফিল উদ্দীন শিক্ষাজীবন শেষ করে ১৯৯৯ সালে ফেনী জেলাধীন ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনা শুরু করেন। অতঃপর ২০০৬ সালে তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজে যোগ দেন।

ব্যক্তিগত জীবনে তিনি একপুত্র ও এক কন্যাসন্তানের জনক। তাঁর সহধর্মিনী ফাতেমা জাহান একজন গৃহবধূ। মেয়ে আদিবা কফিল ফাইজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা বিষয়ে তৃতীয় বর্ষে এবং ছেলে আরিফ সিরাজ উদ্দীন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও