Saturday, 26 September 2026

[the_ad id='15178']

কারাতে তরুণদের শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে:চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি তরুণদের শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, মনোবল ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সিজেকেএস জিমনেশিয়ামে শোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিশেষ কারাতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

মেয়র বলেন, একটি সুস্থ, সক্ষম ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি আত্মরক্ষা, আত্মনিয়ন্ত্রণ ও কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিক শক্তি অর্জন করতে পারে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর বাড়াতে হবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পেলে চট্টগ্রামের তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হবে।

 

মেয়র আরও বলেন, চট্টগ্রামকে ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগকে উৎসাহিত করা হবে। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে তরুণদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেআইএফ বাংলাদেশের সহ-সভাপতি মো. শাহজাদা আলম।

সেমিনারে এসকেআইএফ-এর প্রধান প্রশিক্ষক ও ৮ম ড্যানধারী শুসেকি শিহান মাও মুরাকামি প্রশিক্ষণার্থীদের কারাতে প্রশিক্ষণের বিভিন্ন কৌশল ও কলাকৌশল বিষয়ে দিকনির্দেশনা দেন। এতে কারাতে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও