Sunday, 20 September 2026

[the_ad id='15178']

হালিশহর আরবান ডিসপেনসারিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহর নিউ এ ব্লকের সরকারি আরবান ডিসপেনসারিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হালিশহর বি-ব্লকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -shukee

রেড ভলেন্টিয়ার, হালিশহর থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর করেন। প্রথম দিনে দুই ঘণ্টায় দুই শতাধিক স্বাক্ষর জমা পড়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, হালিশহর নিউ এ ব্লকের সরকারি আরবান ডিসপেনসারিটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিপুলসংখ্যক মানুষের তুলনায় এখানে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সীমিত। ফলে এলাকার বাসিন্দাদের চিকিৎসার জন্য দূরের সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে হয়।

বক্তারা বলেন, হালিশহর ও আশপাশের এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে বিদ্যমান আরবান ডিসপেনসারিটিকে প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক, নার্স, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সুবিধা সংযুক্ত করে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তর করা প্রয়োজন।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। হালিশহরের বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত আরবান ডিসপেনসারিটিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেয়া দরকার।

আয়োজকেরা জানান, গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে স্থানীয় মানুষের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে হাসপাতাল রূপান্তরের দাবিতে ধারাবাহিকভাবে জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

 

সর্বশেষ

এই বিভাগের আরও