Friday, 18 September 2026

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ ও চট্টগ্রাম হারবারের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি বর্ষ ২০২৬-২০২৭-এর দ্বিতীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ ও রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবারের উদ্যোগে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডের গেস্ট হাউস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।

- Advertisement -

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের অতীত সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবারের সভাপতি রোটারিয়ান মো. লুৎফুর রহমান নিজ ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

- Advertisement -shukee

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দিন, এস এম মাসুদুর রহমান, অতীত সভাপতি আবুল হাসেম, হেনা কাউসার, মেজবাহউদ্দিন চৌধুরী (সদস্য-সচিব, রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবার ২০২৬-২০২৭) এবং সৈয়দ জোনায়েদ উল্লাহ।
যৌথ সভায় উভয় ক্লাবের সদস্যরা নিজ নিজ ক্লাবের বিগত দিনের উল্লেখযোগ্য কার্যক্রম, সেবামূলক প্রকল্প এবং সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রোটারি বর্ষ ২০২৬-২০২৭-এ যৌথভাবে বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রোটারির সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস, সদস্য সচিব মো. ইকরামুল হুদা, অতীত সভাপতি ও টিআরএফ কোঅর্ডিনেটর (রিপসা টিম) মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, অতীত সভাপতি ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন), জোন-৫ রিপসা টিম রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম অয়ন এবং নতুন সদস্য মো. আনিসুল ইসলাম।
সভায় আগত অতিথি রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর অতীত সভাপতি ও রিপসা টিমের সিনিয়র স্পেশাল এইড এমদাদুল আজিজ চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলাম নান্টু এবং রোটারি ক্লাব অব চিটাগাং সাউথের অতীত সভাপতি ও রিপসা টিমের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন), জোন-৫ রোটারিয়ান আশরাফুল আলম।
সভায় বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবাকে আরও গতিশীল করা। নতুন সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন ক্লাবের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করে সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাশেষে যৌথ উদ্যোগের সফলতা কামনা করে বোর্ড অব থ্যাঙ্কস প্রদান করেন রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু। তিনি উপস্থিত সকল রোটারিয়ান ও অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুই ক্লাবের যৌথ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও