Friday, 11 September 2026

[the_ad id='15178']

কক্সবাজারে শিশুশ্রম নিরসন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূল, শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং শিশু শ্রম প্রতিরোধে কার্যকর প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে গতকাল ( ৮ সেপ্টেম্বর) কক্সবাজার সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এনজিও প্রতিনিধি হিসেবে মনোনীত সদস্য ইপসা’র উদ্যোগে কক্সবাজার উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ( UCLMC)  এ সভার আয়োজন করে।

- Advertisement -shukee

ইপসা’র হেড অব এডভোকেসি ও কক্সবাজার UCLMC সদস্য মোহাম্মদ আলী শাহীন এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশুরাই আগামী দিনের রাষ্ট্রীয় সম্পদ। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করে শিক্ষার আলোতে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব।”

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার তার বক্তব্যে কক্সবাজারের হোটেল-মোটেল জোন, নাজিরারটেকের শুঁটকি মহাল এবং উপকূলীয় এলাকাসহ সম্ভাব্য শিশু শ্রমপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইপসা ফ্রি কিডস (কল) প্রজেক্টের  কার্যক্রমে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে পারষ্পরিক সমন্বয়ে প্রশংসা করেন।

কক্সবাজারে ইপসা এডভোকেসি ইউনিটের সদস্য প্রোগ্রাম অফিসার আলী আদনান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভাটি সার্বক্ষণিক তদারকিতে ছিলেন প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান। প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী শাহীন বলেন, “শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি শিশুদের শিক্ষা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই শিশু শ্রম নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প মালিক, কমিউনিটি ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিশু শ্রম প্রতিরোধে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

দাতা সংস্থা সলিডার সুইস এর প্রোগ্রাম ম্যানেজার ফরিদ আহমেদ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সক্রিয় হওয়ার বিষয়টির গুরুত্ব তুলে ধরে এর কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরাত্বারোপ করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ্র পাল, DIFE-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুন নূর রুমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. রমজান আলী, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী সুজন পাল, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আশেকা জাহানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও