আজ বুধবার মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার (MFSS) উদ্যোগে এবং ‘সুখী’-র সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো ৩ মাসব্যাপী বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা কর্মসূচির দ্বিতীয় ফলো-আপ ক্যাম্পেইন। এই বিশেষ আয়োজনে সুখীর প্রতিনিধি দল সরাসরি রোগীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
আজ যাঁদের বাড়িতে গিয়ে সেবা দেয়া হয়েছে, তাঁরা হলেন -রেবু বড়ুয়া, খাইরুজ্জামান এবং শামসুন্নাহার। সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের সঠিক চিকিৎসা ও ধারাবাহিক স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সুখীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ছবি কথা বলে, কখনো কখনো শব্দের চেয়েও বেশি। সীতাকুণ্ডের ৩০ জন ক্যান্সারযোদ্ধার একজন আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু বাকি ২৯ জনের পাশে, তাঁদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সুখী – চিকিৎসা, পুষ্টি পরামর্শ, মানসিক সহায়তা আর নিয়মিত ফলো-আপ নিয়ে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা তাঁদের একার কিন্তু পথটা একা নয়। সুখী আছে পাশে, মানুষ থেকে মানুষের কাছে।

