চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ২৫৩৩ তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্য বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন,বাংলাদেশ আমাদের সবার—এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। তাই ধর্ম যার যার, বাংলাদেশ সবার।
আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম গিরিশ ধর্মশালা প্রাঙ্গনে হিন্দুধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকালে র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।

লায়ন আসলাম চৌধুরী বলেন,আমাদের সীতাকুণ্ডে হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান রয়েছে- যা এই অঞ্চলটি প্রতিবেশী দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। তাই স্থানটিকে আরো আধুনিক করার পরিকল্পনা রয়েছে আমাদের সরকারের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই সীতাকুণ্ডে আধুনিক পর্যটন কেন্দ্র ও শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী এ স্থানসহ সীতাকুণ্ডের প্রতিটি জায়গার খবর রাখেন।
জন্মাষ্টমীর এ পবিত্র দিনে আমাদের প্রত্যাশা—দেশ থেকে হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ দূর হোক; মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।
সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতম কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সুনন্দ ভট্টাচার্য এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চন্দ্রনাথ রাম কৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ।
বক্তব্য রাখেন, সীতাকুণ্ড মঠ ও মিশনের স্বামী হরিকৃপানন্দ মহারাজ,সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর,সদস্য সচিব মো. মোরছালিন,পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমেদ সলু, জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু,জুয়েল চক্রবর্তী,মিঠুন বৈষ্ণব, সীমা নাথ,অমলেন্দু কনক,মনোজ কুমার নাথ,ঝুলন কান্তি রায়,রূপন দে,গোপাল শর্মা,বাবুল বাহাদুর শাস্ত্রী,পূজন দে, সুজন মল্লিক,নন্দন চক্রবর্তী,মোহন পাল,কাকন দাশ,পাবন কৃষ্ণ দাশ প্রমুখ।

