Sunday, 30 August 2026

[the_ad id='15178']

রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ার এর উদ্যোগে শনিবার (২৯ আগস্ট ) সকালে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় একটি প্রত্যন্ত ও ঐতিহ্যবাহী এলাকা পদুয়াছড়িতে বৃ্ক্ষরোপন কর্মসুচি পালন করা হয়। ৩০০টি  কাজুবাদাম ও ২০০টি কদবেলের চারা রোপন করে ২০২৬-২০২৭ রোটাবর্ষের ক্লাবে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়ন করা হয়।এ সময় ক্লাবের সভাপতি রোটারিয়ান মন্জুর কাদের চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি ও রিপসা টিমের জোন-5 এর ডিপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ, পিএইচএফ,ক্লাব সাভিস ডাইরেক্টর রোটারিয়ান পিপি মো. আবদুর রাজ্জাক, ভাইস- প্রেসিডেন্ট মো: ইউনুস উপস্থিত ছিলেন।

- Advertisement -

রোটারিয়ান সুদীপ কুমার চন্দ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জীবন ধারণের জন্য অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগ রোধ করতে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজন।তবে বৃক্ষরোপন করলেই হবে না,তা সঠিক পরিচর্চা করাও প্রয়োজন।

সর্বশেষ

এই বিভাগের আরও