বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখা এর উদ্যোগে বিউবো পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী কিন্তু আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা অনুষ্ঠান শনিবার (২৯ আগস্ট) প্রধান প্রকৌশলীর কার্যালয়, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, রাউজানে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৌশলী মো. মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বিউবো, রাউজান, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী মোরশেদ মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপক, পরিচালন ও প্রকৌশলী মো. কামাল হোসেন ব্যবস্থাপক, সংরক্ষন, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বিউবো, রাউজান চট্টগ্রাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, এই মহৎ উদ্যোগ ও শিক্ষা সহায়তা প্রদানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে না পড়ে তার জন্য সমাজে বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি প্রকৌশলীদের জোরালো ভুমিকা রাখার জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. হেলাল উদ্দিন বলেন, সমিতির কল্যাণে বিউবো’র কর্মরত কর্মকর্তা ও প্রকৌশলীদের বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখার সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য সকল প্রকার সহযোগিতার আহ্বান জানান। এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ও পাশের হার ৮৫% হওয়ায় সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং বিউবো কাপ্তাই মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৬ পরীক্ষায় শতভাগ পাশ ও ৭জন জিপিএ-৫ প্রাপ্ত হন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী মো. দুলাল হোসেন, নির্বাহী সদস্য ও প্রাক্তন সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী মো. হারুন, আশরাফ উদ্দিন, প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী কানাই চন্দ্র দাশ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং দুইটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও জনাব মিজানুর রহমান।
বিউবো পরিচালিত কাপ্তাই ও রাউজান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল ২০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস তাবাস্সুম ও নাবিলা আফরিন হিরা শিক্ষা সহায়তা প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে তাদের অনুভুতি প্রকাশ করে।

