Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়ার

- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

- Advertisement -shukee

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান দেয়া হয়। এ ছাড়া সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এ সময় ৭জন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিকে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

এর আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম।

সর্বশেষ

এই বিভাগের আরও