Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত, মারা গেছে ৬গরু

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী  ঘটনাস্হলেই  নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ৬ টি মারা গেছে, ৬ টি থানার সামনে জবাই, আহত ৬ টি চিকিৎসাধীন আছে।

- Advertisement -shukee

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরুবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা যায়। বাকি ১২টি গরু উদ্ধার করে সীতাকুণ্ড থানায় নেয়া হয়। এর মধ্যে গুরুতর আহত ছয়টি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থানার প্রাঙ্গণে সেগুলো জবাই করা হয়। পরে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কাছে এসব গরুর মাংস চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।

নিহত আব্দুস সালামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং মাদবরপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত মীর আহমদ।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও