Friday, 21 August 2026

[the_ad id='15178']

বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

সোনার দামে টানা তৃতীয় সপ্তাহের মতো উর্ধ্বগতি দেখা যাচ্ছে । এর ফলে, বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। ডলারের দূর্বল হয়ে পড়া এবং মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাকের সিদ্ধান্তের ফলে সোনার বাজারে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।  শুক্রবার (২১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, এদিন বেলা ১টা ৫২ মিনিটে মার্কিন স্পট মার্কেটে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। গত ২৯ মে’র পর সোনার সর্বোচ্চ দাম এটি। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।

- Advertisement -shukee

আর চলতি সপ্তাহে এখন পর্যন্ত ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান রয়টার্সকে বলেন, আমরা ডলারকে দুর্বল হতে দেখছি। এর ফলে শুধুমাত্র সোনা নয়, বরং সব ধরনের মূল্যবান ধাতুরই দাম বাড়ছে। সেইসঙ্গে বন্ডের আয়েও বড় ধরনের পরিবর্তন এসেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম এখন ৬৯ দশমিক ৩১ ডলার। এছাড়া, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে উন্নীত হয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

/

সর্বশেষ

এই বিভাগের আরও