বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন অধ্যাপক ড. সেলিম রায়হান

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি অংশগ্রহণ করেছেন। আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে ড. সেলিম রায়হান দায়িত্ব পালন করবেন।

- Advertisement -shukee

অধ্যাপক রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)- এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ”Cutting Edge of Development Thinking” কর্মসূচির একজন অ্যালামনাই।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন- বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল “জীবন তরী” এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, চেয়ারপারসন এবং দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।

সর্বশেষ

এই বিভাগের আরও