সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ । সোমবার সকালে সীতাকুণ্ড পৌরসভা হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট এর MIPS প্রকল্পের সহযোগিতায় ও পিএফজি সীতাকুণ্ড কমিটির আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
পি এফ জি অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সরোয়ার , গীতা পাঠ করেন রূপক চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন কাকলি বড়ুয়া।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অডিনেটর মাইনুল ইসলাম। বক্তব্য রাখেন মুরাদপুর মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, এম্বাসেডর এম ও এইচ কাইয়ুম, শামীমা লাভলী, মাসুদা খায়ের, জসীম উদ্দীন, খেলাঘর সভাপতি তপন মজুমদার, সুজিত পাল, কাকলি বড়ুয়া।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও প্যাগোডার ভ্রান্তে সবাই স্ব স্ব প্রতিষ্ঠানে শান্তি ও সহমর্মিতার বার্তা প্রচার করা, ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধ করা এবং সংকটকালে শান্ত থাকার আহ্বান জানানো। সকল ধর্মের বাসিন্দাগণ মিলে মিশে চলা ধর্মে নির্দেশনা রয়েছে এবং প্রশাসনের দায়িত্ব হল গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ।


