মানবতার কল্যাণে সেবাদানের অঙ্গীকার বাস্তবায়নে রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ ১০ ও ১১ জুলাই বাঁশখালী উপজেলার ইছাপুর ইউনিয়নের বন্যাকবলিত বাহেরপুর, ইলশাপাড়া ও রত্নাপুর এলাকায় দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রুবেল চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ক্লাবের প্রতিনিধিদল স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। প্রতিটি পরিবারকে ৫কেচি চাল,১কেজি ডাল,২ কেজি আলু,৩কেজি চিড়া,লবণ, স্যালাইন, সাবান, শিশুখাদ্য ও প্রয়োজনীয ওষুধপত্র দেয়া হয়। ত্রাণতৎপরতায় উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান প্রণব প্রসাদ দাশ এবং আইপিপি রোটারিয়ান মাহবুল করিম।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুবেল চৌধুরী চাটগাঁর বাণীকে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রোটারির অন্যতম মানবিক অঙ্গীকার। আগামীতেও রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ মানবিক ও সেবামূলক কার্যক্রমে সহায়হীন মানুষের পাশে থাকবে।

