রোটারি ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগং পিচ ও রোটার্যাক্ট ক্লাব অব আগ্রাবাদের যৌথ উদ্যোগে রবিবার (১২ জুলাই) বিকেলে লোহাগাড়ার চুনতিতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব চিটাগং পিচ এর প্রেসিডেন্ট বনফুল গ্রুপের পরিচালক রোটারিয়ান মো.হুমায়ুন কবির খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় মহিলাদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাবগুলো সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকে রোটারিয়ানেরা দুর্গত মানুষের জন্যে নানাভাবে অবদান রাখেন। চট্টগ্রামে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রামের রোটারি ক্লাবগুলো এসব ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নানাভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তারই আলোকে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে খ্যাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

