শুক্রবার, ১০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য

নিজস্ব প্রতিবেদক

ইউকে আর্ট অ্যান্ড কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সির (বাডা) সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা।

- Advertisement -

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত অনুষ্ঠান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

- Advertisement -shukee

বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর পর্যন্ত। নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬-’এ বিজয়ী ছয় শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, তামিমা সুলতানা সম্প্রতি ফ্যাশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (ইন মেরিট) সম্পন্ন করেছেন। রিজোয়ান রাজন নবধারার মূকাভিনয়শিল্পী হিসেবে দেশে-বিদেশে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও