শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই গামী ফ্লাইটের যাত্রীর হ্যান্ড লাগেজে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকার দুবাই দিরহাম ও ওমানি রিয়াল সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সোয়া আটটায় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, কাস্টমস শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট BG147 এর যাত্রীর মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম ও ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়েছে।
যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধ সহ আমদানি নিষিদ্ধ পন্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সেইসাথে সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দাসংস্হা সমূহ, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের(বেবিচক) সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

