শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

মাটি চাপা পড়ে কিশোরের মৃত্যু মীরসরাইয়ে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

- Advertisement -

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

মাটির চাপা পড়ে মৃত্যুবরণকারী সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।

সায়েমের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলাম। একমাত্র ছেলেকেও হারালাম।

জানা গেছে, সায়েম বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে একাই মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে।

এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামের আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন সায়েম নামের

এক কিশোর মারা যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও