বুধবার, ১৭ জুন ২০২৬

[the_ad id='15178']

প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মঞ্জুর কাদের, রোটারিয়ান সোলাইমান হোসেন বাচ্চু সেক্রেটারী

রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ারের ২০২৬-২০২৭ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ারের প্রেসিডেন্ট ফোরামের প্রস্তাবনা মোতাবেক বোর্ড সভার অনুমোদনক্রমে ২০২৬-২০২৭ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান মঞ্জুর কাদের চৌধুরী ও সেক্রেটারী হিসেবে রোটারিয়ান সোলাইমান হোসেন বাচ্চু নির্বাচিত হন।

- Advertisement -

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আনিছুর রহমান। রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ার ফেলোশীপের মাধ্যমে সমাজে মানবিক কাজ করে যাচ্ছে। প্রতিবছর অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি, প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তা, যেকোনো দুর্যোগে আর্থিক সহায়তা, পরিবেশের ভারসাম্য রক্ষায়  বৃক্ষরোপণ কর্মসূচি পালন, জাতীয় দিবসসমূহ উদযাপন করা হয়।

- Advertisement -shukee

নবনির্বাচিতরা প্রতিবছরের ন্যায় আগামী রোটাবর্ষ ২০২৬-২০২৭ এ আরো সেবামূলক কর্মকান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও