শুক্রবার, ১২ জুন ২০২৬

[the_ad id='15178']

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা’র ১৩৬তম তিরোধান বার্ষিকী স্মরণে প্রতিষ্ঠার ২৯তম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

হাজারী লেইনের হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা’র উৎসব উদযাপন পরিষদ-১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, সত্যনারায়ণ পূজা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলনভূমি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য এ নগরী দীর্ঘদিন ধরে ধারণ করে আসছে, তা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি।”

তিনি আরও বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন ও কর্ম মানবসেবা, আত্মশুদ্ধি ও কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পরমপূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহন্ত মহারাজ, শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম। মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, আবুল বশর, আজগর আলী প্রমুখ অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী রতন আচার্য্য ও প্রশান্ত কুমার পান্ডে। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ উৎসব ১০ থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহানামযজ্ঞ। আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও মানবকল্যাণের বাণী সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ

এই বিভাগের আরও