বুধবার, ১০ জুন ২০২৬

[the_ad id='15178']

ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ডিজেবিলিটি কেয়ার এলডিসি ও ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ডিসিএফ এর উদ্যোগে বিশ্ব ক্লাবফুট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে গতকাল মঙ্গলবার।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। লায়ন্স

- Advertisement -shukee

ডিজেবিলিটি কেয়ারের পরিচালক ও ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন কাজী আলী আকবর জাসেদ এর উপস্থাপনা ও পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশন সেক্রেটারি লায়ন ডা. মো ফরহাদুল হক বিটি, পরিচালক লায়ন মো জাফর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা লিডার লায়ন তারেক কামাল, মো. আসিফ উদ্দিন ভুঁইয়া, ওমর শরীফ, লিবার্টি ক্লাবের সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জু, জেডসি লায়ন মো আনোয়ার হোসেন, জয়েন সেক্রেটারি লায়ন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, লায়ন হালিমা, ক্যাম্প অর্গানাইজার লায়ন আবদুল কাদের গাজী, ডিজেবিলিটি কেয়ারের ফিজিও গোলাম রফিক, মার্কেটিং টিম মো. আলমগীর হোসেন তাহসিন, হাসান মাহমুদ ফাহিম, এডমিন অফিসার কাজী সায়মা, চিকিৎসা সহকারী মিস্টি চাকমা, সেবিকা আশা মনি চাকমা, ডিজিটাল সাপোর্টার্স শফিউল আলম শফি, অফিস/ক্লিনিক সহকারী আরমান কবীর চোধুরী সোহেল, আয়েশা আক্তার।

ডোনার প্রতিষ্ঠান মিরাক্কেল ফিড & ইউনাইটেড পারপাস এর সহযোগিতায় বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে আলোচনা সভা, টি শার্ট বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান গতকাল বিকেলে লায়ন্স ডিজেবিলিটি কেয়ার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বক্তব্যে লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ঠোঁটকাটা তালুকাটা ফ্রি সার্জারি এবং ক্লাবফুট (জন্মগত পায়ের পাতা বাঁকা) ও বিকলাঙ্গ শিশুদের সঠিক চিকিৎসা সেবা দেয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। এতে লায়ন জেলা লিডার, লিবার্টি ক্লাব লিডার ও মেম্বার, ডিজেবিলিটি কেয়ারের সকল সহকর্মীসহ সবাই উপস্থিত থেকে উদযাপন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও