শুক্রবার, ৫ জুন ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম সম্প্রীতির নগরী

সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চসিক আন্তরিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রাম সম্প্রীতির নগরী। সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

- Advertisement -

বৃহস্পতিবার (৪জুন) প্রধান নগর ভবন, বাটালি হিল, টাইগারপাসে মেয়রের কার্যালয়ে আদি গঙ্গা মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

সাক্ষাৎকালে মন্দিরের নেতৃবৃন্দ আদি গঙ্গা মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রয়োজন ও অবকাঠামোগত বিষয় তুলে ধরেন। তারা নগরীর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।

জবাবে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতির ঐতিহ্য রক্ষা এবং সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নগরীর উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ এবং উন্নয়নেও গুরুত্ব দেয়া হচ্ছে। সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগরী গড়ে তোলার লক্ষ্যে চসিক কাজ করে যাচ্ছে।

এ সময় আদি গঙ্গা মন্দিরের নেতৃবৃন্দ মেয়রের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নগরীর সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্দিরের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও