জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এক বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
- Advertisement -

সেলিম মো. জানে আলম বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর চট্টগ্রামের সভাপতি।

