বুধবার, ১০ জুন ২০২৬

[the_ad id='15178']

রামিসা ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পল্লবীতে নৃশংস কায়দায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২১মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে  শিশু কিশোর মেলা,ক্ষুদিরাম পাঠাগার, সূর্যসেন পাঠাগার ও মুক্তধরা পাঠাগারের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পাঠাগার সংগঠক পুষ্পিতা নাথ এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন লালখান বাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিলিমা জাহান, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,  শিশু কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার, সূর্যসেন পাঠাগারের সংগঠক লাবনী আক্তার, মুক্তধরা পাঠাগারের সাবেক সভাপতি হামিদ উদ্দিন, ক্ষুদিরাম পাঠাগারের সদস্য সচিব অর্পিতা নাথ।

- Advertisement -shukee

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ” দেশের বিভিন্ন জেলায় একের পর এক ধর্ষণ-সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটছে। সর্বশেষ পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা মানুষের মনে  আতঙ্ক তৈরি করেছে। সারাদেশে নারী নিপীড়নের ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে নিরাপত্তাহীনতা এবং ভীতি তৈরি করেছে।  সামাজিক অবক্ষয় – নৈতিকতার ধ্বস এত নিচে নেমেছে যে কোমলমতি শিশু ধর্ষণ ও পাশবিক কায়দায় হত্যার ঘটনা একের পর এক ঘটছে। আমরা দেখেছি, আমার দেশে এক বিচারহীনতার সংস্কৃতি চলছে। অতীতে ঘটে যাওয়া সকল ঘটনার যদি সুষ্ঠু বিচার হতো এবং অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় লালিত পালিত না হতো তাহলে দুর্বৃত্তরা এই সাহস পেত না।

দিনের পর দিন বিচারহীনতা, সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অবনতি ও  মানবিকতার সংকট থেকে দেশের মানুষ মুক্তি চায়।

অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের সাথে যুক্ত সকল ধর্ষক, নিপীড়ক ও প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জনজীবনের নিরাপত্তা দিতে হবে।

ক্যাপশন -ঢাকার পল্লবীতে নৃশংস কায়দায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 

সর্বশেষ

এই বিভাগের আরও