মঙ্গলবার, ১৯ মে ২০২৬

[the_ad id='15178']

এমআর ইসলাম স্বাধীন বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

- Advertisement -

এ বিষয়ে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

- Advertisement -shukee

জানা গেছে, গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমআর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও