মঙ্গলবার, ১৯ মে ২০২৬

[the_ad id='15178']

আনোয়ারায় ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলাতেও ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে আনোয়ারা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

- Advertisement -shukee

উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

পরে বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।

এ সময় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং সেবা গ্রহণকে আরও সহজ করাই মূল লক্ষ্য।

সর্বশেষ

এই বিভাগের আরও