সীতাকুণ্ড ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হাসান জিলহানকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের এক নেতা। শনিবার (১৬মে) সন্ধারাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যারাতে জিলহানকে ঘর থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার যুবদল কর্মী সাইমুন । জিলহান মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হলে এমন সময় পরিকল্পিতভাবে সাইমুন তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে উপর্যুপুরি কোপোতে থাকে। একপর্যায়ে কেটে দেয় পায়ের রগ। জিলহানের আত্মচিৎকারে আশপাশ ও পরিবারের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কজনক হওয়ায় জিলহানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে ইতোমধ্যে কয়েককটি খুনের ঘটনা ঘটিয়েছে। জিলহানের ওপর হামলার ঘটনাও তার রক্তাক্ত শরীরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে। এ ঘটনায় স্থানীয় যুবদলকে দায়ী করেছে সোস্যাল মিডিয়ায়। রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে পরিকিল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে উপর্যুপুরি কোপানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করেছে। একের পর এক রাজনৈতিক সহিংসতায় ঘটনায় এলাকার জনমনে উদ্বেগ -উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। এলাকার সাইমুন এ ঘটনা ঘটিয়েছে। কেউ যদি অভিযোগ দেয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

