খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইমন হোসেন পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. ইমন হোসেন ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মো. ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।
তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারবো।

