চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী নিহত মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম (৩৬) উপজেলার রহমতাবাদ এলাকার হাফেজ আবু জাফরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী লেনে মাদরাসার সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিলেন আমিরুল ইসলাম।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়ে, তবে তিনি আগেই মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

