বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের ১২টি সিটি কর্পোরেশনের সব পরিচ্ছন্নতা কর্মীকে বিশেষ ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে প্রত্যেক কর্মী পাচ্ছেন নগদ ৫ হাজার টাকা।

- Advertisement -

রবিবার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়।

- Advertisement -shukee

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ চেকগুলো তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের এই নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা ও ঈদ আনন্দ ভাগ করে নিতেই প্রধানমন্ত্রী এ আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ১২টি সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর সেবায় নিয়োজিত তৃণমূল পর্যায়ের এই কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে।

প্রধানমন্ত্রীর এ উপহার কর্মীদের পরিবারে ঈদের খুশি আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও