রবিবার, ১৫ মার্চ ২০২৬

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজে’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে কর্মরত পাঁচশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল করভেনশান সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিক সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে শনিবার  (১৪মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বিপুলসংখ্যক সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এমপি ও শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এক উৎসবমূখর পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন পর চট্টগ্রামের প্রায় সব সাংবাদিকের এ মিলনমেলায় যেন উপস্থিত সকলে আগাম ঈদের আনন্দ উপভোগ করে।

- Advertisement -shukee

সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ার ও সবুর শুভ এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ এর  সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, ফারুক ইকবাল, ওমর কায়সার, নওশের আলী খান, অঞ্জন কুমার সেন, কলিম সরওয়ার, নাজিমুদ্দীন শ্যামল, রিয়াজ হায়দার চৌধুরী,শামসুল ইসলাম, দেবদুলাল ভৌমিক, মোহাম্মদ আলী ,আসিফ সিরাজ, খোরশেদ আলম,মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা ইকরামুল করিম চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ শাহেদ।

বক্তারা বলেন, মবসন্ত্রাসের মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় চট্টগ্রাম প্রেসক্লাবকে সাংবাদিক নামধারী কতিপয় দুর্বৃত্ত জবরদখল করে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। তথ্যমন্ত্রণালয়ের একটি স্মারকবিহীন চিঠির মাধ্যমে প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে গঠন করা হয় অবৈধ অন্তর্বতী কমিটি। শতাধিক অপেশাদার, মামলার আসামী ও অপরাধমূলক কাজে জড়িত ভুয়া সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করা হয়। দখলদারেরা প্রেসক্লাবে জুয়ার আসর বসিয়ে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের মানমর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়। স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের চলমান অচলাবস্থা নিরসনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতেই ইতোমধ্যে নিহত সকল সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও