প্রতি বছরের ন্যায় আজ শনিবার (১৪ মার্চ) ড্রিম টাওয়ার, ড্রিমল্যান্ড আবাসিক এলাকা, চা বোর্ড, বায়েজিদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের বহুল প্রতীক্ষিত আয়োজন “অমৃত হাসি – ৩য় পর্ব”।
প্রতি বছরের মতো ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজ সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারেক্টর মো. শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক সামিদ মাহমুদ তুষার, সহ-সভাপতি ফাতেমা নিশাত, প্রাক্তন সভাপতি সালমান হোসেন আকাশ, কোষাধ্যক্ষ ইশতেহার ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আযহারুল হক শাকিল, সার্জেন্ট অ্যাট আর্মস আফসারুল রাফি, সদস্য আশিকুর রহমান ও আশরাফুন নেসা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পন্সরিং রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ-এর সভাপতি রোটারিয়ান কাজি হাসানুজ্জামান শান্টু এবং রোটা কিডস কাজী সালেহিন জামান ইসমাম।
অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

