বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বর্জন-ওয়াকআউট বিরোধী দলের

ঢাকা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেয়ার প্রতিবাদে সংসদ বর্জন ও ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন। এ সময় তীব্র প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতিকে লালকার্ড দেখায় বিরোধী দল। তাদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়। তাতে লেখা, ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’। এরপর ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

- Advertisement -shukee

স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বারবার। রাষ্ট্রপতি দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময়েও অধিবেশনে হট্টগোল চালাতে থাকেন জামায়াতের সাংসদরা। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও