বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে “হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ” – শীর্ষক প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন আজ বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর ‘দ্য পেনিনসুলা’ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নগর ও উপ-নগর এলাকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান প্রতিকূলতা দূর করার লক্ষ্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে এই ইনসেপশন মিটিং আয়োজন করা হয়।

- Advertisement -

অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর আলোকপাত করে শামীমা চৌধুরী জানান, সামাজিক কুসংস্কার ও নেতিবাচক প্রথার কারণে বর্তমান তরুণসমাজ আজও বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ, অপুষ্টি এবং লিঙ্গ-সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। এই প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সাথে তৃণমূল পর্যায়ের কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী স্বাস্থ্য কাঠামো তৈরিতে সেতু বন্ধন হিসেবে কাজ করবে।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান অতিথিদের তালিকায় ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ডিজিএইচএস) ডা. শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা। এছাড়াও ভিক্টিম সাপোর্ট সেন্টারের সুপ্তা দত্ত এবং চট্টগ্রাম নার্সিং কলেজের গৌরী দাস উপস্থিত থেকে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত অধিকার নিয়ে আলোচনা করেন।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। তিনি প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকার ওপর জোর দেন।

প্রকল্পটি একটি শক্তিশালী কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাপসা’র নির্বাহী পরিচালক  ডা. আলতাফ হোসেন, ইপসা’র প্রধান নির্বাহী  ড. মো. আরিফুর রহমান ,  মমতা’র  নির্বাহী পরিচালক আলহাজ্ব রফিক আহমদ এবং  উপ প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক। সভার শেষে সকল অংশীজন বাংলাদেশে একটি বৈষম্যহীন ও কিশোর-বান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ৬ বছর মেয়াদী হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্পটি জানুয়ারি ২০২৬ কার্যক্রম শুরু করে ২০৩২ পর্যন্ত তাঁর কর্মকান্ড চালাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও