শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে যারা উঠবে ফাইনালে

নিজস্ব প্রতিবেদক

টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল ভারত ও ইংল্যান্ড।  ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

- Advertisement -

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নিজেদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে। ঘরের মাঠে শিরোপা জিততে মরিয়া তারা। অন্যদিকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারি ব্রুক। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি।

- Advertisement -shukee

২০২২ সালে এই ভারতের বিপক্ষে জিতেই শিরোপার পথ পরিষ্কার করেছিল ইংল্যান্ড।  পরে ২০২৪ সালে গায়ানায় সেমিফাইনালে জিতে সেই হারের প্রতিশোধ নেয় ভারত।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের ভাগ্য নির্ধারণে আবহাওয়াও বড় ভূমিকা রাখতে পারে। তবে আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। তথ্য হিন্দুস্তান টাইমসের।

তারপরও যদি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে রাখা হয়েছে একটি রিজার্ভ ডে। বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট এবং শুক্রবার ১২০ মিনিট সময় রাখা হয়েছে অন্তত পাঁচ ওভারের ম্যাচ সম্পন্ন করার জন্য।

যদি শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফল নির্ধারিত হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সে ক্ষেত্রে সুপার এইট গ্রুপ–২-এর শীর্ষ দল ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।  ভারত সুপার এইট গ্রুপ–১-এ দ্বিতীয় হয়েছিল।

দুই দলের স্কোয়াড

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং।

ইংল্যান্ড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।

বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও