বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদারে নতুন করে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হওয়া এবং সময়মতো প্রস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি মেনে অফিসে আসা-যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

- Advertisement -shukee

গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধে কাজ করবে ৩ মন্ত্রণালয়গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধে কাজ করবে ৩ মন্ত্রণালয়

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অধীনস্থ কার্যালয়গুলোকে যথাযথ নির্দেশনা দিতে হবে।

সর্বশেষ

এলপি গ্যাসের দাম কমল

নতুন আইজিপি আলী হোসেন ফকির

এই বিভাগের আরও