বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন হবে সুষ্ঠু: সিইসি

নিজস্ব প্রতিবেদক

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

- Advertisement -

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়।

- Advertisement -shukee

সিইসি নির্বাচন পরবর্তী আবহ ও ফলাফল ইতিবাচকভাবে গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনটা হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও