সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লার প্রচারগাড়ির সামনে আগুন জ্বালিয়ে ভিডিও সন্দ্বীপে, চালকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের অভিযোগে মো.তফসির আলম (২০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন। এই ঘটনায় জড়িত আরেক কিশোরকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

- Advertisement -shukee

মো.তফসির আলম ওই ইউনিয়নের বাসিন্দা।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানাধীন মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ আলউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক সংযুক্ত একটি অটোরিকশা থামিয়ে চালক মো. তফসির আলম পাশের জমি থেকে খড় সংগ্রহ করে আগুন প্রজ্বালন করে। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন।

জিজ্ঞাসাবাদে অটোরিকশা চালক জানান, আগুন পোহানোর উদ্দেশ্যে এবং টিকটক ভিডিও তৈরির জন্য তিনি আগুন জ্বালিয়েছিলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কোনো ধরনের নাশকতামূলক বা অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাননি। তবে ঘটনাটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল হওয়ায় তাকে ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

 

সর্বশেষ

পরীমনিকে প্রাণনাশের হুমকি

এই বিভাগের আরও