আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীতাকুণ্ডে সেনাবাহিনীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিশেষ মহড়া। নির্বাচনের দিন জনগণ নির্ধিদায় তাদের পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করতে – সেজন্য সার্বিক পরিবেশ বজায় রাখার জন্যে আগেভাগেই সেনাবাহিনী এমন আয়োজনটি করেছে।
আজ বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় সীতাকুণ্ডের ৮৪ নম্বর কেন্দ্র সলিমপুর ফকিরহাট প্রাইমারি স্কুল কেন্দ্রে মেজর মো. ফাহিম এর নেতৃত্বে যৌথবাহিনী নির্বাচন চলাকালে কোনো সন্ত্রাসী দল যদি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাৎক্ষণিক যৌথবাহিনী কঠোর এ্যাকশানে যাওয়ার প্রস্তুতিমূলক মহড়া দিয়েছে। কীভাবে তা মোকাবেলা করবে,সন্ত্রাসীকে পাকড়াও করবে,কেন্দ্র সন্ত্রাসী মুক্ত করবে তার একটি মহড়া দিয়েছে যৌথবাহিনী।

এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী,বিজিবি,পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নিয়েছে।।
যৌথ বাহিনীর সূত্র জানায় , ত্রয়োদশ সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর। কেউ যদি নির্বাচন বানচাল করতে বা কেন্দ্র দখল করার চেষ্টা করে তড়িৎ গতিতে যৌথবাহিনী মোকাবেলা করবে। তা এ্যাকশান কঠোরও হতে পারে।
কেমনভাবে এ্যাকশানে যাবে এর একটি প্রাথমিক ধারনা দেয়ার জন্য একটি মহড়া দিয়েছে যৌথবাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরে রাখার জন্যে আগেভাগেই এমন রণকৌশল নিয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রে নির্বাচনের আগে আরো কয়েকটি মহড়া দিতে পারে – এমন বার্তাও দেয় সেনাবাহিনী।



