রবিবার, ১৭ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ স্প্রিং—২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।  সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনটাই হলো নিজেকে গড়ার সময়। শিক্ষার্থীদের প্রধান কাজ নিয়মিত অধ্যয়নের মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করা। সময়ের সঠিক ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে কারণ অর্জিত জ্ঞানই হবে আগামী দিনের চলার পথের পুঁজি। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, সততাসহ বিভিন্ন গুণাবলী লব্ধ করে নিজেকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে গড়াই হবে প্রধান লক্ষ্য। সত্যিকারের মানুষ হয়ে সাউদার্ন এর সুনাম ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা করি।

প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, শিক্ষা জীবনের সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিকে বেছে নিয়েছো বলে তোমাদের ধন্যবাদ। সাউদার্ন ইউনিভার্সিটি তোমাদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা করে যাবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলাম। নিজেদের বক্তব্যে প্রবীণরা জানান তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা আর নবীন শিক্ষার্থীরা বলেন তাদের অনুভূতি।

সর্বশেষ

এই বিভাগের আরও