গ্রামীণ হেলথটেক লিমিটেড বুধবার দুপুরে (২১ জানুয়ারি) উদ্ভাবনী যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান উইন্টেল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি উইন্টেল লিমিটেডের নির্ভরযোগ্য ও কার্যকর এসএমএস প্ল্যাটফর্ম ব্যবহার করবে, যাতে গ্রাহকদের সঙ্গে দ্রুত ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করা যায়। এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে সময়মতো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবেন। যেমন— ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় রিমাইন্ডার এবং বিশেষ অফারের তথ্য।
উক্ত অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন যার মধ্যে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী , চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেল।

উইন্টেল লিমিটেডের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলীম , এসভিপি রানা আবুল বাশার, এসএম আশরাফুল হকসহ অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
এই সহযোগিতা গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন, যা সেবার মান ও গ্রাহক সন্তুষ্টি বাড়াতে সহায়তা করবে। কার্যকর যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে এবং স্বাস্থ্যসেবা যাত্রার প্রতিটি ধাপে উন্নত সেবা ও সহায়তা প্রদান করবে।


