রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

লরির ধাক্কায় মিরসরাইয়ে সবজি ব্যবসায়ী হুমায়ুন নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের (৯ নম্বর) ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা। তিনি সিএনজি (অটোরিকশা) চালক বদিউল আলমের ছেলে। তার একমাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

- Advertisement -shukee

নিহতের বন্ধু আকাশ ভূঁইয়া বলেন, ‘হুমায়ুন কবির প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজ মোটরসাইকেল নিয়ে মিঠাছড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। বাড়ির সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

আকাশ ভূঁইয়া আরও বলেন, ‘ছোটবেলা থেকেই হুমায়ুন সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ব্যবসার আয় দিয়েই পরিবারের দায়িত্ব সামলাচ্ছিলেন। মাত্র এক মাস আগে তার ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। বাবা ডাক শোনার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও