চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে আয়োজিত “Workshop on Teaching Methodology & Assessment” বিষয়ক তিনদিনব্যাপী এক কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
কর্মশালার ১ম দিনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম শহরের বাহিরে অবস্থিত ১২ টি নার্সিং কলেজের ০২ জন করে (২৪ জন) শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় আজ সোমবার ১ম দিনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সহকারি অধ্যাপক ডা. থানাদার তামজিদা তাপু ও ডা.আফরোজা হক, সহযোগী অধ্যাপক, মেডিকেল এডুকেশন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরিচালক অর্থ মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য মহোদয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের নার্সদের শিক্ষা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি নার্সিং শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
আগামী ২১জানুয়ারি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
উল্লেখ্য যে, গত মে ২০২৫ সালে প্রথম পর্বে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত চট্টগ্রাম শহরের ১১টি কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এই প্রথম নার্সিং পেশার শিক্ষকদের নিয়ে এই ধরনের Training of the Trainers (TOT) প্রশিক্ষণ আয়োজন করা হয়।


