Sunday, 20 September 2026

[the_ad id='15178']

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লায়ন্স ডিজবিলিটি কেয়ার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নাসিরাবাদ খুলশী চট্টগ্রামস্থ লায়ন্স ডিজবিলিটি কেয়ার পরিদর্শন করেন।

- Advertisement -

মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের ডিজি ড. মো. এনামুল হক, ডিরেক্টর এডমিন মো. শওকত হোসেন খান, ডিভিশনাল ডিরেক্টর ডা. মো. কামরুল আজাদ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রবীর মিত্র এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -shukee

বিশেষ করে জন্মগত পায়ের পাতা বাঁকা, ঠোঁটকাটা তালুকাটা, বিকলাঙ্গ বাচ্চাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করতে ঘন্টাখানেক অবস্থান করে সবধরনের চিকিৎসাসেবা কার্যক্রম দেখেন। আগত রোগী ও অভিভাবকদের সাথে কথাবার্তা বলেন এবং সাথে সাথে লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

মুলত সাম্প্রতিক আন্তর্জাতিক সেচ্ছাসেবক প্রতিষ্ঠান ইউনাইটেড পারপাস এর সাথে যৌথভাবে কাজ করার উদ্দেশ্য একত্র হওয়ার কারণে ক্লাবফুট/ ডিজেবেল্ড শিশুদের চিকিৎসা কার্যক্রম এবং পুনর্বাসনসেবা পরিদর্শন করার উদ্দেশ্যই স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিশেষ এই টিম  চট্টগ্রামে অন্যতম স্পেসালাইজড সেন্টার লায়ন্স ডিজেবিলিটি কেয়ার পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন এমডি লায়ন ডা. মো. ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন মো. জাফর উদ্দিন, ফিজিওথেরাপিস্ট  মো. গোলাম রফিক ও এলডিসি স্টাফবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও