মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মাঝে

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের ন্যায় এবছরও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে চারশতাধিক শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

- Advertisement -

চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে রবিবার ( ১১ জানুয়রি) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম।

- Advertisement -shukee

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সামাজিক দায়িত্ব পালন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মো. ইমরান খান, সম্মানী সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইআরসি’র নির্বাহী সদস্য প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী।

শীতবস্ত্র বিতরণকালে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, এবছর শীতের প্রকোপ বেড়েছে, সমাজের অসহায় ছিন্নমুল দুঃস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী মানুষদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও