মোহাম্মদ সেলিম নামের এক সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট।
গতকাল (১০ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড়তলীর ঝাউতলাবাজারে একটি ভ্যানগাড়ি এবং একটি ওজনমাপার যন্ত্র এই অসহায় মানুষের কাছে হস্তান্তর করা হয়। শুধু ভ্যানগাড়ি নয়,একই সাথে সাড়ে ৩হাজার টাকার তরি-তরকারিও তাকে কিনে দেয়া হয়, যাতে তাৎক্ষণিকভাবে বেচাবিক্রি শুরু করতে পারেন। লোকটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে;স্বাবলম্বী হয়,সেই লক্ষ্যে এ মহতি উদ্যোগটি নেয়া হয়। চাকরিচ্যূত হয়ে সেলিম মানবেতর জীবনযাপন করছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সিপি রোটারিয়ান এ কে এম সায়েদুল ইসলাম (বাবু), পিপি রোটারিয়ান মো.রাকিবুল ইসলাম,পিপি রোটারিয়ান এম কামরুল ইসলাম, পিপি রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, পিপি রোটারিয়ান নাসিমা আক্তার, পিপি রোটারিয়ান জয়দেব চন্দ্র দাশ(জয়),রোটারিয়ান ব্যাংকার এস এম জুবায়দুর রহমান,রোটারিয়ান মো.শহীদুল্লাহ, ক্লাব সেক্রেটারি চম্পাকলি বড়ুয়া,রোটারিয়ান মনোয়ারা আলম রুবী,রোটারিয়ান শাহআলম ও রোটারিয়ান শীলা চৌধুরী।


